1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শীতে কাঁপছে কুড়িগ্রাম।। শীত জনিত রোগে হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শীতে কাঁপছে কুড়িগ্রাম।। শীত জনিত রোগে হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম: কুড়িগ্রাম ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে রোববার ইনডোরে ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া শিশু ও ডায়েরিয়া ওয়ার্ডে ৮২ জন চিকিৎসাধীন রয়েছে। এদিন সকালে জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান।তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে দুটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এর ফলে তাপমাত্রা ৮ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শীতে বেশি কষ্ট পড়েছেন শ্রমজীবী মানুষরা। সকালে কনকনে ঠাণ্ডার মধ্যে কাজে বের হতে বেগ পেতে হচ্ছে তাদের।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, সরকারিভাবে মাত্র ৫০০ কম্বল পেয়েছেন। মেম্বাররা ভাগে মাত্র ২২টি করে পেয়েছে। বিতরণ করতে গিয়ে হিমশিম অবস্থা।

জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, ইতোমধ্যে ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নতুন করে ১ লাখ ১৪ হাজার কম্বল চাওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার কম্বল পাওয়া গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar