1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উকসা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদার, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক।

পতাকা বৈঠকে ১১ সদস্য বিশিষ্ঠ বিজিবি দলের নেতৃত্ব দেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান এবং ভারতের পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ১১৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী রাজেস কুমার ত্রিপাটি। সভায় দুদেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তঃসীমান্ত সমস্যাসমূহ পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়।

এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar