1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

অভয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ জন খবরটি পড়েছেন


অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে আন্ত:নগর বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সাথী বেগম উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী। তিনি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন কোলনীর মহিরুল ইসলাম বাবলুর মেয়ে। তিনি সকালে বাবার বড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই সময় খুলনাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এসময় ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু জানান, সাথী সকালে বাড়িতে এসে তার পুত্র সন্তান আলিফকে (২) আমাদের কাছে রেখে রাজঘাট বাজার এলাকায় যাওয়ার কথা বলে। পরে তার মোবাইল থেকে বেলা ১১টায় সময় আমাকে মোবাইল ফোনে জানায়, আমার বাচ্চাকে দেখে রেখো। এরপর থেকে ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দুপুর ১২টার সময় জানতে পারি বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েকে জামাই রকি শেখ বেশ কিছু দিন ধরে তার মেয়ের সাথে ঝগড়াঝঁাটি ও মারপিট করে আসছিল। যার কারণে সে আত্মহত্যা করেছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে লাশের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে।

যশোর রেল পুলিশের এসআই মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar