1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিবগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ভাই-বোন নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

শিবগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ভাই-বোন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ভাই-বোন নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় কারে থাকা তিনজনই গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বোন কুহেলী ও ভাই সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন কবির।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, নিহত ভাই-বোনের দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।  ঢাকা পোস্ট

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar