1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিধান চন্দ্র রায় (৫৫) নামে একজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে মনিরামপুর উপজেলা শ্যামকুড় ফকির রাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিধান চন্দ্র বাগেরহাট জেলা কচুয়া থানা এলাকার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জনের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, মাইক্রোবাস চালক মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিটন হোসেন (৪৮), খুলনা মহানগরের শেখপাড়ার বানিয়া খামার এলাকার গোলাম নবীর ছেলে এমএম জোয়ার্দ্দার ও তার তিন বোন একই এলাকার হোসনে আরা বেগম (৫৪), শওকত আরা জোয়ার্দ্দার (৫০) এবং জেলি জোয়ার্দ্দার (৫৭)।

প্রত্যক্ষদর্শিরা জানান,আজ সকাল ৯ টার দিকে ঢাকা ম্যাট্র ম- ১১- ৬৭২২ একটি মাইক্রোবাস যশোর আসছিলো বিপরিত মুখি একটি ট্রাক ঢাকা ম্যাট্র ট- ১১- ৫৭৮৫ মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী বিধান চন্দ্র রায় নিহত হয়। এঘটনায় অঅরো পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar