1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫শ'টাকা বাজি ধরে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

৫শ’টাকা বাজি ধরে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সাথে বাজি ধরে দুধকুমার নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৫ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদীর সামাদের ঘাট এলাকা থেকে বাবুল মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বাবুল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র।

প্রত‍্যক্ষ দর্শীদের বরাত দিয়ে ইউপি সদস‍্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম বলেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদীর সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদী পাড় হওয়ার সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরে বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নদীর বিভিন্ন স্থানে খোঁজে কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানার একটি অপমৃত‍্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar