1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেনের চাকায় দ্বিখন্ডিত বৃদ্ধ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

অভয়নগরে ট্রেনের চাকায় দ্বিখন্ডিত বৃদ্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরের তালতলা মাইলপোস্ট নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে বসন্ত দেবনাথ (৬৩) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

নিহত বসন্ত দেবনাথ উপজেলার একতারপুর গ্রামের মৃত আল্লাদ দেবনাথের ছেলে।

এলাকাবাসী শুক্রবার ভোর ৬টার পর তার দ্বিখন্ডিত দেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রেজা ফারাজী জানান, বসন্ত দেবনাথ বাড়ি থেকে তালতলা মাইলপোস্ট রেললাইন ক্রসিং এলাকায় চুল ছাটাই করার জন্য রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্ত:নগর ট্রেনে কাটা পড়েন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের অধিনায়ক অলিউজ্জামান বলেন, ঘটনাটি জানার পর আমরা ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করি। পরে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, মাইলপোস্ট রেলক্রসিংয়ের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, সকালে আমরা খবর পাই তালতলার মাইলপোস্ট রেলক্রসিংয়ের সামনে ট্রেনে কাটা পড়ে বসন্ত নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar