1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাছের ডাল মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

গাছের ডাল মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে গাছের ডাল মাথায় পড়ে সালাউদ্দিন লস্কর (৫৭) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে সুনীল কুমারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন লস্কর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত আবুল হোসেন লস্করের ছেলে।

তিনি এলাকায় গাছকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সুনীল কুমারের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে দুই শ্রমিক একটি শিরিষ গাছের ডাল কাটার কাজ করছিল। একজন শ্রমিক ডাল কাঁটছিলেন এবং অপর শ্রমিক সালাউদ্দিন লস্কর নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় গাছের কাটা ডাল নিচে পড়লে তার একটি অংশ ছিটকে গিয়ে সালাউদ্দিনের মাথায় লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে শামীম হোসেন জানান, তার বাবা গাছকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। গাছের ডাল মাথায় পড়ে তার বাবার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, গাছের ডাল মাথায় পড়ে সালাউদ্দিন লস্কর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar