বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের অধিকাংশ কৃষকেরা জমিতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ।
গত বছর ভাল চাষ ও ভাল দামও পেয়েছিলেন উপজেলার কৃষকরা। ধানের দাম বেশি থাকায় এবার বোরো ধানের চাষ বা বাড়িয়েছেন কৃষকরা। তাই বোরো ধান পরিচর্যায় আগেভাগে মাঠে নেমেছেন কৃষকরা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন। উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই এ ধানের আবাদ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার আগড়া গ্রামের মোঃ ইমদাদ হোসেন জানান, গত বছর ধানের দাম ভাল থাকায় এ বছরেও বোরো ধানের ভাল দামের আশায় বোরো ধানের চাষ করছি। এখন ধানের জমিতে ক্ষেত পরিচর্যায় প্রায় ব্যস্ত সময় পার করছি। ধানের আগাছা দমন বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ও ফলন বৃদ্ধির জন্য আগাছা অপসারন সার বপন ও কীটনাশক ব্যবহার করছি।
আরেক কৃষক আব্দুর রাজ্জাক জানান, বোরো ধান চাষে বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করছেন। তাছাড়া এবার সার পেতে তেমন কোনো বেগ পেতে হয়নি আমাদের মতো কৃষকদের। ভালো ফলন পেলে ও ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবো।
বন্দবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামের সুজিত বিশ্বাস, নিমাই মন্ডল জানান, বর্তমান সরকার আমলে সারের অভাব দূর হয়েছে। তাছাড়া বিভিন্ন ফসল উৎপাদনে উপজেলার কৃষি অফিস থেকে আমাদের সার্বিক সহায়তা করে আসছে। তাই গতবারের চেয়ে বর্তমান বোরো ধান চাষে সেই ভালো ফলনের আশা করছি। একই ইউনিয়নের পাঠানপাইকপাড়া গ্রামের কৃষক হযরত আলী জানান, এবার দুই বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। এখন আগাছা পরিস্কার করছি। আশা করি, বোরো ধানের ফলন ভালো হবে।
এদিকে বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহোল আমীন জানান, গত বছরের চাইতে এবার উপজেলায় বোরো চাষ বেশী হয়েছে। তিনি জানান,এ বছর ১৬ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।