1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হলো দুটি পরিবার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হলো দুটি পরিবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন

নগদ তিন লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

যশোরের বাঘারপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিকেটের আগুনে দুটি পরিবারের ছয়টি ঘরসহ ঘরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ তিন লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দিনমজুর হাসান আলী ও রুবেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বাড়ির বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে আগুন পুরো বাড়ির সকল বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা ব্যাপক চেষ্টা চালায়। পরে খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঐ বাড়ির দুই ভাই হাসান ও রুবেলের বসবাসরত ৬টি টিনের ছাউনির ঘর পুড়ে ছাই হয়ে যায়।

একটি বাড়ির মালিক হাসান আলী বলেন, আমার ও আমার মামাতো ভাই রুবেলের ঘরে থাকা স্বর্ণালংকার, জমির দলিলপত্র, আইডিকার্ড, পোষাক, লেপকাথা, শরিষাসহ দুই পরিবারের মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের নগদ তিন লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রইলো না।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা আয়ুব হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা মিলে ঘন্টা খানেক সময় ধরে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে পরিবারগুলোর প্রায় নগদ অর্থসহ আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar