1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে নিহত ঘুমন্ত ২ ভাই - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে নিহত ঘুমন্ত ২ ভাই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

বগুড়া ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেল ঘুমন্ত দুই সহোদর ভাই। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন- উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র লিটন মিয়া জীবিকার তাগিদে টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রি কাজের জন্য গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন। দুপুরের দিকে সিয়াম ও মোস্তাকিম মা-বাবার ঘরে ঘুমিয়ে পড়ে। আর তাদের বড় ভাই তামিম বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ঘরের ভেতর ঘুমন্ত সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। বিকেল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ২টি ঘর সহ পুড়ে সিয়াম ও মোস্তাকিম মারা যায়।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই অগ্নিকাণ্ডে ওই দুই সহোদর মারা গেছে। তবে স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ২ ভাই মারা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar