স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অনুকূল অবহাওয়া, কম পরিশ্রমে বেশি ফসল, কম পুঁজি, ঝুঁকিহীন, সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় বাঘারপাড়ায় ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
বাঘারপাড়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ৩৮ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চলতি মৌসুমে ব্যাপক আকারে ভুট্টার চাষ করা হয়েছে। অল্প দিনে কম খরচে কৃষকরা লাভবান হওয়ায় ভুট্টা চাষের জনপ্রিয়তা বেড়েছে। কম পুঁজি, ঝুঁকিহীন, সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায়, কৃষকরা ভুট্টা ক্ষেতে সেচ দিচ্ছেন। আবার কেউ কেউ ভুট্টার ক্ষেত পরিচর্যা করছেন। এসব স্থানে সবাই কম বেশি আগাম জাতের ভুট্টা চাষ করেছেন।
ভুট্টা চাষীআব্দুল কুদ্দুস, কালাম শেখ, সন্যাসী মন্ডল আমাদের নতুন সময় কে জানান, ভুট্টা চাষ চাষিদের মধ্যে আশার আলো জাগিয়েছে। তারা জানান, ভুট্টার জমিতে কখনও মাটি শুকাতে দেওয়া যাবে না। সার ও পানি ঠিক মতো দিতে পারলে আশানুরূপ ফলন পাওয়া যায়। ভুট্টা চাষে কোনো ক্ষতি নেই, পুরোটাই লাভ। তাছাড়া ভুট্টার পাতা গো-খাদ্যের সংকট দূর করে ডাটা জ্বালানি হিসেবে ব্যবহার হওয়ায় কৃষক ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে আবাদ করছেন।
সন্যাসী মন্ডল জানান, গত বছর প্রতি বিঘাতে তার ৭০-৮০মণ হারে ভুট্টা হয়। প্রতি বিঘাতে (৩৩ শতাংশ) জমিতে খরচ হয় সর্বোচ্চ ১০ হাজার টাকা । বাজারে ভুট্টা ১২শ টাকা মণ দরে বিক্রি হয় । এবার ভুট্টার ফলন আরও বেশি হবে বলে আশা করছেন কৃষকরা।
বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমিন আমাদের নতুন সময় কে বলেন, গত বছর উপজেলায় আশানুরূপ ভুট্টার চাষ করা হয়েছিল। কম খরচে বেশি মুনাফা অর্জনের ফলে দিন দিন এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে।