1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনেও আওয়ামীলীগে বিভক্তি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনেও আওয়ামীলীগে বিভক্তি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সরকারি পাইলট হাই স্কুল মাঠে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের সাথে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

পরে আওয়ামীলীগের পক্ষে সংগঠনটির সভাপতি সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, যশোর জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা,পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা,আমিনুর রহমান সরদার, জাকির হোসেন,আরিফুল ইসলাম তিব্বত ও আসাদুজ্জামান মিন্টু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোন্দকার শহিদুল্লাহ, প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির নেতৃতে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, বিশিষ্ঠ গাইনী চিকিৎসক ডা: নিকুঞ্জ বিহারী গোলদার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারি,উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুছ আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, ইউপি সদস্য ফিরোজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, প্রমুখ।

এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার সি এস এ মাধ্যমিক বিদ্যালয়, ছাইবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। প্রধান অতিথি এসময় বলেন ,ভাষা আন্দোলনের চেতনার মাধ্যমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছি এবং দেশ স্বাধীন করেছি। এখন একুশের চেতনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ ও লালন করার শপথ নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহবান করছি। এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখের আলী প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar