1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১৭ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১৭

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২২ জন খবরটি পড়েছেন

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৪টি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বাসার স্মৃতি’ নামের বাসটি আজ সকালে ৬৫ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়।

দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে মোট ১৭টি লাশ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনটি শিশু। ২০ জনকে আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এক বাসযাত্রী ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মো. রাসেল মোল্লা (৩৫) বলেন, ‘আমি বাসের চালকের পেছনের আসনে ছিলাম। বাসের চালক যাত্রার শুরু থেকেই বাড়তি যাত্রী ওঠানোর জন্য বারবার সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। গাড়ি চালানোয় মন ছিল না। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। বাসটি পুকুরে পড়ে ডুবে যায়। চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, বাবা সালাম মোল্লাকে (৭৫) নিয়ে তিনি বরিশালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় তাঁর বাবা মারা গেছেন। তাঁর বড় ভাই মো. শাহিন (৪০) এখন পর্যন্ত নিখোঁজ। সূত্র -প্রথম আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar