1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরার নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সাতক্ষীরার নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা কালীগঞ্জ নলতায় সেইপ প্রকল্পের প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকাল ১০টায়, প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সেইপ প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিনটেন্টেন্ড ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের পরিচালক বদিউজ্জামান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন প্রমুখ।

এসময় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ প্রকল্পের আওতায় ফ্যাশন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করছে। তাছাড়া প্রতিষ্ঠানে আইটি, ইলেক্টিক্যাল, ওয়াল্ডিং, মোটর ড্রাইভিং, অটোমোবাইল সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে সারাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চলমান রয়েছে। তাছাড়া দক্ষতা অর্জন না করা গেলে উন্নত দেশে রুপান্তিত করা সম্ভব না। তাই আমাদের সততার সাথে কাজ করতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে নিজেদের দক্ষ করে তোলার বিকল্প নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar