1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বেসরকারি ৪ ক্লিনিকে সিলগালা ও জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

যশোরে বেসরকারি ৪ ক্লিনিকে সিলগালা ও জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

যশোরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি বেসরকারি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

যশোর শহরের পালবাড়ি মোড় হাসিনা ক্লিনিক, ঘোপ সেন্ট্রাল রোডে আধুনিক হাসপাতাল, দড়াটানা এলাকায় পপুলার মেডিকেল ও ল্যাবজন ক্লিনিকে এই অভিযান চালানো হয়।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোর শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আদালত অভিযানকালে পালবাড়ী এলাকার হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়। এছাড়া একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আধুনিক হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপে সিলগালা, দড়াটানা এলাকার ল্যাবজোন ক্লিনিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা ও পপুলার হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কাজীপাড়া এলাকায় জেনেসিস হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্ক করেছেন।

ভ্রাম্যামণ আললতে বিচারক ও নির্বাহী ম্যাজিস্টেট নাবিদ হোসেন বলেন, ১৯৮২ সালের বেসরকারি ক্লিনিক বাস্তবায়ন ও প্রতিরোধ আইনের ৭ ধারা ও ৯ (ক), ১৩(২) এই আদেশ প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে র‍্যাব-৬ যশোরের এএসপি মোহাম্মদ ফাইসাল তানভীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar