ইলিয়াস হোসাইন। সারাদেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমতাবস্থায় বৃষ্টি কামনায় মির্জাগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) দরবার শরীফ মাঠে এ ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। অত্র মাজার কর্তৃপক্ষ এই বিশেষ নামাজের আয়োজন করে।
এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। গত কয়েকদিন ধরে মির্জগঞ্জে তাপদাহ চলছে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। হাসপাতালে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের রোগীর চাপ বাড়ছে। নামাজ শেষে অনাবৃষ্টি এবং তীব্র গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন ওই দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল মান্নান রহমানী।