1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ভোরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ১২ লাখ টাকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

লোহাগাড়ায় ভোরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ১২ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ (বোর্ড অফিস) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে রনজিৎ-এর তরকারি ও পানের দোকান, নয়নের ফার্মেসি, রাসেলের সেলুন এবং আমিনের পান দোকানসহ আরও একটি দোকান। আগুনে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক হিসাব এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়লে কয়েকটি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের সঞ্চয় ও পুঁজি দিয়ে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে যাওয়ায় তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত সরকারি ও স্থানীয়ভাবে সহযোগিতা না পেলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।

স্থানীয়রা অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখার দাবি জানিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar