1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আল্লাহহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

আল্লাহহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৮০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তীব্র গরমে আরাফাত ময়দানে ১৫ লাখেরও বেশি মুসলমান জড়ো হয়েছেন। শনিবার সৌদির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে (১০৯.৪ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। তা উপেক্ষা করেই ক্রমবর্ধমান এই তাপের মধ্যে আরাফাত পর্বতে প্রার্থনা করতে যাচ্ছেন মুসল্লিরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত পাথুরে আরাফাত পর্বত। ৭০ মিটার (২৩০ ফুট) উঁচু এই পাহাড়টিতে আরোহণ করে প্রার্থনা করবেন মুসল্লিরা। সেখানে নবী মোহাম্মদ (স.) তার শেষ ভাষণ দিয়েছিলেন।

মুসল্লিদের প্রচুর পরিমাণে পানি পান করার এবং সূর্যের তাপ থেকে নিজেদের রক্ষা করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজ পালনের সময় পুরুষদের টুপি পরা নিষিদ্ধ হওয়ায় অনেকেই ছাতা ব্যবহার করছেন।

চলতি সপ্তাহে এক সৌদি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, গত বছর হজ পালনের সময় ১০ হাজারেরও বেশি মানুষ তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে ১০ ভাগই ছিল হিটস্ট্রোক।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েতগুলোর একটি হজ। জলবায়ুর পরিবর্তন হজ পালনে প্রভাব ফেলছে। একটি সৌদি গবেষণায় বলা হয়েছে— প্রতি ১০ বছরে এই অঞ্চলের তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে।

মুসলমানদের পবিত্র শহর মক্কার বাইরে কয়েক কিলোমিটার দূরের তাঁবুর শহর মিনা অবস্থিত। সেখানে রাত কাটিয়ে শনিবার ভোরে আরাফাতের দিকে রওনা হন তারা।

আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যাবেন তারা। সেখানে প্রতীকী ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ করার জন্য নুড়ি সংগ্রহ করবেন। রোববার মিনায় ফিরে শয়তানের উদ্দেশে সাতটি পাথর মারা শেষে পশু কুরবানি দেবেন মুসল্লিরা।যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X