1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হিটস্ট্রোকে সৌদিতে ৬ হজযাত্রীর মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

হিটস্ট্রোকে সৌদিতে ৬ হজযাত্রীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৭১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

মক্কায় হিটস্ট্রোকে অন্তত ছয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এ বছর হজের সময় মক্কার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আগেই সতর্ক করেছিলো সৌদি কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১৫ জুন) হজযাত্রীরা আরাফাতের ময়দানে জড়ো হওয়ার পর হিটস্ট্রোকে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই জর্ডানের নাগরিক। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতি মন্ত্রণালয় বলেছে, মৃতদের দাফন প্রক্রিয়া এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তারা জেদ্দার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন। নিহতদের একজনের ভাগ্নী জানিয়েছে, তার খালা আরাফাতের ময়দানে মারা গেছে এবং তাকে সৌদি আরবেই সমাহিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের সাধারণ পরিসংখ্যান অনুযায়ী, এই বছর ১৮ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছে। পাঁচ দিনব্যাপী চলা হজের পুরোটা সময়ই মক্কায় তীব্র দাবদাহ বজায় থাকবে বলে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। সে কারণে হজযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের নির্দেশ দেয়া হয়েছিলো বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র মুহাম্মাদ আল-আব্দুলালি।

সৌদি সেনাবাহিনী হিটস্ট্রোকের জন্য বিশেষ মেডিকেল ইউনিট ও জরুরি সহায়তার ৩০টি টিমসহ এক হাজার ৬০০ জনের বেশি কর্মী মোতায়ন করেছে। এছাড়া আরো পাঁচ হাজার স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা স্বেচ্ছাসেবক হজযাত্রীদের সেবায় কাজ করছে।

জর্ডান এর আগে বলেছিলো, এ বছর জর্ডান থেকে চার হাজারের বেশি মানুষ এসেছে হজ করতে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে ছয়জন যারা মারা গেছে, তারা সরকারি প্রতিনিধি দলের অংশ ছিলো না। যার মানে, তাদের কাছে হজের জন্য বৈধ লাইসেন্স ছিলো না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X