1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সাড়ে ৮ বছর আগের অক্ষত লাশ - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সাড়ে ৮ বছর আগের অক্ষত লাশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ
অনাথ মন্ডল

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ সংস্কারের জন্য মাটি খুঁড়তেই ৮ বছর ৬ মাস আগের কবর থেকে কাফনের কাপড়সহ এক ব্যাক্তির অক্ষত লাশ বের হয়ে এসেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট (যোগিন্দ্রনগর) দ্বি-তল মসজিদ নামে খ্যাত মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওই ব্যক্তির নাম মৃত আব্দুল গণি। তিনি ওই গ্রামের মৃত আলহাজ্ব শামসুদ্দিন গাজীর ছেলে।

আব্দুল গনির ছেলে আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, ‘২০১৬ সালের ৭ মার্চ আমার বাবা মারা যান। সে সময় মসজিদের পাশেই বাবাকে কবর দিই। এরপর কিছুদিন আগে মসজিদটি সংস্কার করার জন্য মসজিদের পাশে থাকা বাবার কবরসহ আরও একটি কবর স্থানান্তরের প্রস্তাব দেন মসজিদ কমিটি। তাতে আমরা রাজি হয়ে আজ সোমবার সকালে কবর খুঁড়লে সেখানে থাকা বাবার কবরের ভেতরে লাশটি অক্ষত দেখতে পাই। এরপর বাবার লাশটি ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে নতুন করে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করি। তাঁর পিতা আব্দুল গনি ইসলামী অনুশাসন মেনে চলতেন বলে জানান তিনি।

হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী বলেন, অক্ষত লাশ পাওয়ার বিষয়ে অনেক খবর আমরা পাই। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন।’ তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X