1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। গতকাল শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গেছে, টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে। তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ রবিবার তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কন্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়ে মুচড়ে দেয়।

পেইজে আরও বলা হয়, তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে। অনেকেই আতঙ্কিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাব ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।

উল্লেখ্য, ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এম. ফিল ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে সেখানেই পিএইচডি গবেষণারত আছেন তিনি।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X