1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মা-ছেলেসহ ৪ জনের প্রাণ গেল সিলেটে সড়ক দুর্ঘটনায় - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মা-ছেলেসহ ৪ জনের প্রাণ গেল সিলেটে সড়ক দুর্ঘটনায়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ জন খবরটি পড়েছেন
সিলেটে বেপরোয়া গতির বলি ৪ জন

সিলেট, বাংলাদেশ – সিলেটের ওসমানীনগরে পাথরবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার সাতমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের বাসিন্দা মোছা. সায়মা আক্তার (৩৫), তাঁর ছেলে আয়ান (৬), সায়মার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও খালাতো ভাই সোহেল ভূঁইয়া (৩৮)। তারা সবাই মিলে প্রাইভেট কারে করে ঢাকা থেকে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি সাতমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সায়মা আক্তার ও আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শামীমা ইয়াসমিন ও সোহেল ভূঁইয়াকেও পরে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

সিলেটের শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আলম বাদশা জানান, ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar