1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ মেনে দেয়া হবে না - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ মেনে দেয়া হবে না

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫১ জন খবরটি পড়েছেন
ছবি।। শ্যামনগরের সাংবাদিক সমাবেশের একাংশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ কোনভাবে মেনে নেয়া হবে না। কোন ধরনের হুমকি ধমকী দিয়ে দায়িত্ব পালন থেকে এতকটুকু বিচ্যুত করা যাবে না। নীতিমালার মধ্যে থেকে কাজ করতে যেয়ে কোন অপশক্তির আঘাত এলে তা সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় শ্যামনগরের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত ‘সাংবাদিক সমাবেশে’ বক্তারা এসব কথা বলেন। 

পেশাগত দায়িত্ব পালনকালে আইন বহির্ভুত নানামুখী বাধা, হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে শ্যামনগর পৌরসভার সদরের মাইক্রোস্ট্যান্ড চত্ত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অ্যধাপক সামিউল মনিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকা নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী। 

এসময় বক্তারা আরও বলেন প্রশাসনিক চাপ না থাকলেও কতিপয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি দুস্কৃতিকারীদের পক্ষ নিয়ে পোশগত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের ‘টার্গেটে’ পরিনত করছে। নানা ধরনের অপরাধমূলক সংবাদ প্রকাশের জেরে হুমকি ধমকী দেয়ার পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছে। এমনকি বিদায়ী ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ আখ্যা দিয়ে নানাভাবে হয়রানী করছে। মিথ্যা মামলায় জড়ানো ছাড়াও পরিকল্পিত হামলা চালিয়ে জীবনহানীরও ভীতি ছড়াচ্ছে। 

এমতাবস্থায় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করবে- উল্লেখ করে বক্তারা আরও বলেন, নিজেদের অপরাধী অনুসারীদের না আটকে বরং তারা সাংবাদিকতার সাথে জড়িতদের থামাতে নানা কুট কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।  

সমাবেশে অ্যনান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ডাঃ আবু কওছার, মোহনা টিভির প্রতিনিধি শেখ আফজালুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোটার্স ক্লাব আহবায়ক খলিল হোসেন, অনলাইন নিউজক্লাবের আহবায়ক মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, আবু তালেব, হোসাইন বিন আফতাব, মোমিনুর রহমান, আলফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান ও সুন্দরবন প্রেসক্লাবের সোহাগ হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar