1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাত্র ১৩ মাসে হাফেজ হলো ৮ বছরের মাশেকুর - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

মাত্র ১৩ মাসে হাফেজ হলো ৮ বছরের মাশেকুর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ধীতপুর গ্রামের আট বছর বয়সি শিশু মো. মাশেকুর রহমান মাত্র ১৩ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছে। তার এই বিরল অর্জনে খুশি পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসী।

মাশেকুর বর্তমানে হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ কারি কামাল উদ্দিন বলেন, “মাশেকুর অনেক মেধাবী। আমাদের সহযোগিতায় সে হাফেজ হয়েছে। এতে আমরা অনেক খুশি।”

শিশুটির বাবা মো. দুলাল মিয়া একজন প্রবাসী। মাশেকুর চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার চাচা বিল্লাল মিয়া বলেন, “আমার প্রবাসী ভাইয়ের ছেলে অল্প সময়ে কুরআন শরিফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে।”

এই কৃতিত্বপূর্ণ সাফল্য গ্রামবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, মাশেকুর ভবিষ্যতে ধর্মীয় শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X