1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদুল আজহা সামনে, দক্ষিণ এশিয়ায় ৭ জুন উদযাপনের সম্ভাবনা - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

ঈদুল আজহা সামনে, দক্ষিণ এশিয়ায় ৭ জুন উদযাপনের সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, দেশটিতে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিদ্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে তৈরি করা পূর্বাভাস অনুযায়ী, ২৯ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিত্তিতে ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ৭ জুন।

বৃহস্পতিবার (২২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদ জন্ম নেবে ২৭ মে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১১ ঘণ্টা ৩৪ মিনিট। তবে সূর্যাস্তের মাত্র ৩৭ মিনিট পর চাঁদ অস্ত যাবে বলে দেশজুড়ে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

সুপারকোর বিবৃতিতে জানানো হয়, চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল। তারা সরাসরি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং আবহাওয়ার অবস্থা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত জানাবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ৬ জুন ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ধরে ৪ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানায়, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২৮ মে জিলহজ মাস শুরু হতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও ঈদুল আজহা ৭ অথবা ৮ জুন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হওয়ায় এই সময়কে সম্ভাব্য বলে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X