1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

ছাত্রকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

কালীগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালীগঞ্জে একটি মাদরাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের পর বস্তায় ভরে রোদে রেলিংবিহীন ছাদে ফেলে রাখার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

দুপুরে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষক মুফতি জাকারিয়া ঘটনার দায় স্বীকার করেছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিশুটি কান্নাকাটি করলে এবং পরিবারের কাছে জানিয়ে দেওয়ার হুমকি দিলে শিক্ষক জাকারিয়া আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে একটি চটের বস্তায় তাকে আটকে রেখে মাদরাসার দোতলার রেলিংবিহীন ছাদে ফেলে দেন। এ সময় মাদরাসার মূল গেট বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয় যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে।

দীর্ঘ সময় শিশুটি বস্তায় আটকে থাকলে, তার এক সহপাঠী জানালা দিয়ে বিষয়টি দেখে গোপনে পরিবারের কাছে খবর পাঠায়। পরে পরিবার এসে তাকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশকে অবহিত করে।

শিশুটির বাবা বলেন, “আমার ছেলে ছোট, কোনো ভুল করে থাকলেও এভাবে নির্যাতনের অধিকার কারও নেই। আমি থানায় অভিযোগ করেছি, বিচার চাই।”

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও শিক্ষার্থীদের মারধর করেছেন। তবে এবারের ঘটনাকে ‘নির্মম’ ও ‘অমানবিক’ বলে বর্ণনা করেছেন তারা।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, শিশুটিকে সম্পূর্ণ বস্তার ভেতর না রেখে মাথা বাইরে রাখা হয়েছিল, যেন পালাতে না পারে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar