1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কড়া নিরাপত্তায় কাবা শরিফে পবিত্র গোসল, অংশ নেবেন সৌদি বাদশাহ - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

কড়া নিরাপত্তায় কাবা শরিফে পবিত্র গোসল, অংশ নেবেন সৌদি বাদশাহ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) পবিত্র কাবা শরিফকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে গোসল করানো হবে। মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আয়োজনে অংশ নেবেন সৌদি বাদশাহ বা তার প্রতিনিধি, দুই পবিত্র মসজিদের খাদেম, আন্তর্জাতিক পর্যায়ের আলেম-ওলামা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

এই গোসল তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রথমে পবিত্র জমজমের পানি, এরপর গোলাপজল এবং শেষে উৎকৃষ্ট মানের সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধৌত করা হবে, যেখানে ত্বাইফ অঞ্চলের গোলাপ ব্যবহার করা হবে।

সৌদি টেলিভিশনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্বের ৫০টিরও বেশি দেশে আয়োজনটির বিশেষ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে কাবা ঘরের ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পারবেন এবং ১৫টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদও পাবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে সরবরাহ করা হবে রিয়েল টাইম আপডেট।

পবিত্র কাবা ঘর পরিষ্কার করার এই সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাওয়াফ এলাকা সীমিত থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থাও থাকবে কঠোর।

ইসলামিক ইনফরমেশনের মুখপাত্র ড. খালিদ আল-মাগরিবি একে মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ‘বিশ্বের কোটি মুসলমান এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করেন।’ সৌদি কর্তৃপক্ষ বিশ্ব মুসলিমদের জন্য বিশেষ দোয়ারও আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X