1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী রমজান ১৯ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ২০ মার্চ: জ্যোতির্বিদদের পূর্বাভাস - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

আগামী রমজান ১৯ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ২০ মার্চ: জ্যোতির্বিদদের পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৪৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান। তিনি জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ মধ্যপ্রাচ্যে দেখা যেতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আল-জারওয়ান জানান, ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, বুধবার।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ, শুক্রবার। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী বছর রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার ও কুয়েতে—রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।

আল-আরাবিয়ার তথ্যমতে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। তবে দেশটি সাধারণত তাদের নিজস্ব ‘উম আল-কুরা ক্যালেন্ডার’ অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।

মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ অনুষ্ঠিত হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X