1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানাধীন দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)। এসময় সাদেকুল ইসলামের কাছ থেকে তিনশত পিস এবং রেজাউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আবুল কায়েস জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) সোয়া ৪ টায় উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা ওয়ার্কসপের সামনে থেকে সাদেকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, উপপরিদর্শক মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে ডিবির অপর আরেকটি দল একই দিনে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাকী সুপার মার্কেটের সামনে থেকে রেজাউল নামে একব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। পৃথক দুইটি অভিযানে মোট সাড়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এ বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar