1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাই খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাই খুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম (৪২) নামে একজন খুন হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

থানা পুলিশ ও এলাকাবাসী জানাায়, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে রঘুনাথপুর গ্রামের ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানেরা জমিজমা ভাগ বাটোয়ার শুরু করে। দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ তর্ক বিতর্কে মধ্যদিয়ে সংঘর্ষ শুরু হলে প্রথম স্ত্রীর সন্তাননরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিহত জাহিদুলের ছেলে রাব্বি (১৮) ও ভাই শরিফুল (৩৪) কে কুপিয়ে আহত করা হয়। তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেনও আহত হন এবং তাকে দৌলতপুর
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar