1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৬২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উইকেটে দারুণ সহায়তা থাকলেও পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারল না বাংলাদেশ। তবে রিশাদ হোসেন আক্রমণে আসতেই পাল্টে গেল চিত্র। আগে খেলা ১১ ওয়ানডেতে কখনও ২ উইকেটে না পাওয়া এই লেগ স্পিনার একাই ধসিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। তার নৈপুণ্যে সাদামাটা পুঁজি নিয়েও বড় জয় পেল মেহেদী হাসান মিরাজের দল।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো রঙের মন্থর, অসমান বাউন্সসম্পন্ন ও টার্নিং পিচে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ ওভারে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

৯ ওভারে ৩৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেন রিশাদ। অসাধারণ বোলিংয়ে দুটি রেকর্ডের মালিকও হলেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে নিলেন ৫ বা এর চেয়ে বেশি উইকেট। আগের সেরা ছিল রাজিন সালেহর। তিনি হারারেতে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেট পেয়েছিলেন ১৬ রানে।

শুধু তাই নয়। ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের মধ্যে কোনো ম্যাচে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন রিশাদ। আর কোনো ঘূর্ণি বোলারের নামের পাশে নেই ৬ উইকেট।

এই সংস্করণে সব মিলিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে ৬ উইকেট পেলেন ২৩ বছর বয়সী রিশাদ। ২৬ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলিং নৈপুণ্যের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন মাশরাফি বিন মর্তুজা (কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ২০০৬ সালে) ও রুবেল হোসেন (নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরেই ২০১৩ সালে)। মোস্তাফিজুর রহমানও ভারতের বিপক্ষে ২০১৫ সালে ৪৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই মাঠে। ডেইলি স্টার

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar