1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী নির্বাচনে এনসিপি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে- সারজিস আলম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আগামী নির্বাচনে এনসিপি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে- সারজিস আলম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তাদের পলিসি মেইন্টেইন করে ও অপকর্ম থেকে যদি দূরে থাকে তাহলে এনসিপি নরসিংদীর সবচেয়ে প্রাসঙ্গিক দল হিসেবে গড়ে উঠবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, রাজপথে ফাপরবাজি, সন্ত্রাসী কার্যক্রম করবে, ধমক দিয়ে দোকানের সাটার নামিয়ে ফেলবে, ছুরি দিয়ে মানুষকে অঘাত করবে আর ভোটের দিনে ভোট পেয়ে যাবে—ওইদিন আর এখন নেই। শেখ হাসিনা পালানোর সময় ঐদিনকে সাথে নিয়ে গেছে।

এখন যে মানুষ কারো দ্বারা নির্যাতিত হবে, শোষণের শিকার হবে, নিপীড়িত হবে, ওই মানুষ ভোটের দিন ব্যালটবাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, আমরা যদি লাইনে থাকতে পারি আগামী নির্বাচনে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে। আগামীতে নরসিংদী এনসিপির ঘাঁটি হয়ে উঠবে। আগামীতে জুলাই নেমে আসলে নরসিংদীর জুলাই হবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো আরেকটি জুলাই।

সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, এখানে এনসিপি আবশ্যক।

এনসিপির নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে সমন্বয় সভা আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা অ্যালায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার, জাতীয় ছাত্রশক্তির নরসিংদী জেলার আহ্বায়ক ফাহিম ভূইয়া রাজ অভিসহ জেলার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar