1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোয়াবকে ক্রিকেটারদের আস্থার সংগঠন করতে চাই-সভাপতি মিথুন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কোয়াবকে ক্রিকেটারদের আস্থার সংগঠন করতে চাই-সভাপতি মিথুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন কমিটির প্রথম সভা শনিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মিথুন ক্রিকেটারদের কল্যাণে একটি স্থায়ী তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সভায় সভাপতির বক্তব্যে মিথুন বলেন, “কোয়াবকে দেশের পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থা অর্জন করতে হবে। আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ক্রিকেটারদের স্বার্থ সুরক্ষা। ব্যস্ত সূচির মধ্যেও আমরা সংগঠনের কাজের জন্য সময় দেব।”

প্রথম সভায় স্থায়ী কমিটির প্রধানদের নাম ঘোষণা করা হয়। প্রশাসন কমিটির দায়িত্ব পান শামসুর রহমান, অর্থ কমিটির ইরফান শুক্কর এবং প্রাক্তন খেলোয়াড় কমিটির নেতৃত্বে থাকছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

বর্তমান পুরুষ খেলোয়াড়দের জন্য কমিটি গঠন করা হয়েছে আকবর আলী ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে, আর নারী ক্রিকেটারদের কমিটির প্রধান হয়েছেন রুমানা আহমেদ।

এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসকে তহবিল সংগ্রহ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। মিডিয়া ও যোগাযোগ কমিটি পরিচালনা করবেন নুরুল হাসান সোহান, এবং ইভেন্ট কমিটির প্রধান হিসেবে থাকছেন মোহাম্মদ মিথুন ও মুমিনুল হক।

সভায় কর্পোরেট ব্যক্তিত্ব শেহজাদ মুনিম ও ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইসামকে কোয়াবের উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar