1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে শিকারির ফাঁদে আটক চিত্রা হরিণ উদ্ধার  - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

সুন্দরবনে শিকারির ফাঁদে আটক চিত্রা হরিণ উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে একটি চিত্রা হরিণকে শিকারির ফাঁদ থেকে উদ্ধার করে জীবিত অবস্থায় বনে অবমুক্ত করেছে বনকর্মীরা। পাশাপাশি বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগের টহল দল। 

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফাঁড়ির ফরেস্টার নজরুল ইসলাম জানান, জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন বনাঞ্চলে বিকেলে পেট্রলিং ইঞ্জেকশন চলছিল। সেই সময় তারা সিঙ্গেল মালা ফাঁদে আটকে থাকা একটি পুরুষ চিত্রা হরিণ দেখতে পান। ফাঁদে আটকে থাকা হরিণটিকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে বনে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে বনকর্মীরা মোট ১০টি সিঙ্গেল মালা ফাঁদ ও ৪টি সিটকা ফাঁদ উদ্ধার করেছেন। উদ্ধার করা ফাঁদগুলি দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের বিভিন্ন ক্যাম্প থেকে আমাদের বনকর্মীরা কষ্ট সহ্য করে পায়ে হেঁটে এসব ফাঁদ সরাচ্ছে। তিনি আরও জানান বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar