ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নতুন বছর শুরু হতে এখনও দুই মাস বাকি থাকলেও, ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান ১৬ অক্টোবর সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর হবে ২০ মার্চ শুক্রবার।
তিনি জানান, রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সূর্যাস্তের এক মিনিট পরই সেটি অস্ত যাবে। ফলে তা খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
আল-জারওয়ান আরও বলেন, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বলে জানিয়েছে আল-আরাবিয়া। যদিও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রথাগতভাবে নিজেদের “উম আল-কুরা ক্যালেন্ডার” অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দেয়।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদ পালিত হয়। সে হিসেবে, বাংলাদেশে রমজান শুরু হওয়ার সম্ভাবনা ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর হবে ২১ মার্চ ২০২৬।