1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মসজিদের তহবিল নিয়ে বানিয়াচঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

মসজিদের তহবিল নিয়ে বানিয়াচঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ জন খবরটি পড়েছেন

বানিয়াচঙ্গ সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার কাওরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মসজিদের তহবিলের হিসাব-নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে কমপক্ষে ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা আবারও চরমে ওঠে বলে জানায় স্থানীয়রা।

পরিস্থিতির জেরে সন্ধ্যার পর উভয়পক্ষ টেঁটা, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলতে থাকে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

রাত সাড়ে ৮টার দিকে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X