1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের সব জেলা রেলপথে যুক্ত হচ্ছে - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

দেশের সব জেলা রেলপথে যুক্ত হচ্ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ভাঙ্গা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ২৪৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে এবং প্রায় ৪৪ হাজার কোটি টাকার এই প্রকল্পের অর্থায়নের উৎস খুঁজছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, নতুন রেলপথ গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীকে সংযুক্ত করবে। প্রকল্পে পায়রা বন্দরে অর্থনৈতিক জোন, বরিশালে মাল্টিমোডাল হাব, ১৯টি বড় স্টেশন, ১৭ কিলোমিটার উড়াল রেলপথ এবং বিভিন্ন নদীর ওপর ৪৬টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, সমীক্ষা শেষ হওয়ায় এখন অর্থায়নের বিষয়ে কাজ চলছে। একই সঙ্গে রেলবিহীন অন্যান্য জেলায় সংযোগ সম্প্রসারণের জন্যও শিগগির সম্ভাব্যতা যাচাই শুরু হবে।

এদিকে, যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী পরিবহনের পাশাপাশি পায়রা বন্দরের পণ্য পরিবহন ও জেলাভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে রেল প্রকল্পের সমন্বয় নিশ্চিত করা না গেলে এ ধরনের বড় বিনিয়োগের পূর্ণ সুফল পাওয়া কঠিন হবে।

বর্তমানে দেশে প্রায় ৩ হাজার কিলোমিটার রেলপথ রয়েছে, যা ৪৮টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar