1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বর্জনের ঘোষণা সাংবাদিক ইউনিয়নের - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বর্জনের ঘোষণা সাংবাদিক ইউনিয়নের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (২৪ জুলাই ২০২৬), দুপুর ১২টা ২৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেসক্লাব যশোরের ঘোষিত আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। একই সঙ্গে সংগঠনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রেসক্লাব যশোরে দায়িত্ব পালনরত তিনজন সাংবাদিক নেতাকে নিজ নিজ পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব যশোরের নির্বাচনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সদ্য গঠিত ‘প্রেসক্লাব নির্বাচন বাস্তবায়ন কমিটি’-এর আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার নীলনকশার অংশ হিসেবেই এই বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। তাই তারা এই সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সাংবাদিক ইউনিয়ন যশোরের কোনো সদস্য সংগঠনের এই সিদ্ধান্ত উপেক্ষা করলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যকে নিয়ে একটি জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar