1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস: সাত বীর শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস: সাত বীর শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, রাত ১১টা ২৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে শহীদ হওয়া সাত বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। আজ রোববার (২৬ জুলাই) সকালে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় অবস্থিত শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং বেলা সাড়ে ১১টায় সাত শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। এরপর অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা। আনুষ্ঠানিকতা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বাদ জোহর লেংগুরা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্থানীয় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া বলেন, “১৯৭১ সালের ২৬ জুলাই কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে ‘টাইগার কোম্পানি’র ৪০ জন মুক্তিযোদ্ধা নাজিরপুর বাজারে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। অ্যাম্বুস প্রত্যাহার করে ফেরার পথে নাজিরপুর কাচারির কাছে হানাদার বাহিনীর অতর্কিত হামলার মুখে পড়েন মুক্তিযোদ্ধারা। অপ্রস্তুত থাকলেও সাহসিকতার সঙ্গে পাল্টা আক্রমণ চালান তাঁরা।”

পাকবাহিনীর ভারী অস্ত্রের মুখে বিন্দুমাত্র পিছু না হটে মাতৃভূমির সুরক্ষায় লড়াই করতে গিয়ে সাত বীর মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেন। যুদ্ধের পর নাজিরপুরের অদূরে ভারত সীমান্তঘেঁষা লেংগুরা এলাকার ফুলবাড়িতে ১১৭২ নম্বর পিলারের কাছে তাঁদের সমাহিত করা হয়।

নাজিরপুরের যুদ্ধে শহীদ সাত মুক্তিযোদ্ধা হলেন- নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান ও দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের মো. জামাল উদ্দিন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar