1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু, ৯ মার্চ হতে পারে ঈদুল ফিতর - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু, ৯ মার্চ হতে পারে ঈদুল ফিতর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালে (হিজরি ১৪৪৮) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। একই হিসাবে ৯ মার্চ সম্ভাব্য ঈদুল ফিতর উদযাপনের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে অনুযায়ী ৮ মার্চ রমজান শেষ হয়ে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব তারিখ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব মাত্র। ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে। ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে রমজান ও ঈদ অনেক সময় মধ্যপ্রাচ্যের তুলনায় এক দিন পরে পালিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X