1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে প্রবাসী উপদেষ্টাকে সেবা সংগঠনের সংবর্ধনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরে প্রবাসী উপদেষ্টাকে সেবা সংগঠনের সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর
বুধবার (১ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের ঝিকরগাছা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর ফারুক আহম্মেদ, আলী শাহ, নজরুল ইসলাম, সায়েদ আলী, সাব্বির হোসেন, মাসুম, নাজমুল, মাসুদ, আশরাফুল ও শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবর্ধনার জবাবে মীর মনিরুজ্জামান বাবু বলেন, “প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা সব সময় থাকবে। সেবা সংগঠনের মাধ্যমে পরিচালিত মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখব।”

মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “মীর মনিরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা অন্যদেরও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা মীর মনিরুজ্জামান বাবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar