1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসলাম গ্রহণ করে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইসলাম গ্রহণ করে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪১ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা সংবাদদাতা ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের যুবক ওয়্যাং সুলিন। ধর্মান্তরিত হওয়ার পর তিনি নতুন নাম নিয়েছেন ‘মো. নুর উদ্দিন’।

পারিবারিক সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা এবং মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমিন আক্তার লিজার সঙ্গে প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয় হয় চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ও রেস্তোরাঁ ব্যবসায়ী ওয়্যাং সুলিনের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়।

গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। এরপর ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মো. নুর উদ্দিন’ নাম ধারণ করেন এবং আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে লিজাকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিক আয়োজন শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে সম্পন্ন হয়।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিয়ের আগে চীনা দূতাবাস এবং ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যাচাই করা হয়েছে। তথ্য সঠিক পাওয়ার পরই আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার জামাতা চীনে ফিরে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র প্রস্তুত করে লিজাকে সেখানে নিয়ে যাবেন।

এদিকে বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে এবং ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar