1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কপ৩১-এ উপকূলের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

যশোরে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (১ জুলাই), দুপুর ২টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছা উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত দোকানঘর ও ব্যবসায়ী সমিতির নেতারা। তাদের দাবি, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মিত হলে উপজেলার বৃহত্তম কাঁচাবাজারের প্রায় ১২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই নিকটস্থ বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দোকানঘর ও ব্যবসায়ী সমিতির সভাপতি শফি উদ্দীন লিখিত বক্তব্যে এই দাবি জানান। তিনি বলেন, বর্তমানে ২৩ নম্বর খতিয়ানের ৬৮১ নম্বর দাগে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্থানের পরিবর্তে ৩০০ থেকে ৪০০ গজ উত্তরে পাবলিক লাইব্রেরির পেছনে একই খতিয়ানের ৬৫৩ নম্বর দাগে মসজিদটি নির্মাণ করা হলে বাজারের কোনো ক্ষতি হবে না।

ব্যবসায়ী নেতারা জানান, প্রস্তাবিত স্থানে মসজিদ নির্মাণ করা হলে প্রায় ৬০টি স্থায়ী ও ৬০টি অস্থায়ী দোকানসহ মোট ১২০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে প্রায় তিন হাজার পরিবারের জীবিকা জড়িয়ে রয়েছে। তারা স্পষ্ট করেন যে, তারা মডেল মসজিদ নির্মাণের বিরোধী নন, তবে ধর্মীয় স্থাপনার পাশাপাশি যেন স্থানীয় বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো অক্ষত থাকে, সেই উপযোগী স্থানেই এটি নির্মাণ করা উচিত।

এ বিষয়ে বিসমিল্লাহ হোটেলের মালিক মো. আনিচুর রহমান গত ৯ জুলাই হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত নির্ধারিত ৬৮১ নম্বর দাগের ওপর তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি চক্রান্ত করছেন। এছাড়া কথিত কাঁচাবাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দোকানঘর দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনৈতিকভাবে আদায় করেছেন বলেও দাবি করেন তারা।

স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে পুরো বিষয়টি তদন্তপূর্বক ৬৫৩ নম্বর দাগে মডেল মসজিদ নির্মাণের ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানান ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হাট মালিক আতিকুর রহমান লেটুসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar