1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট ব্লকে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) ঈশ্বরীপুরের ৩০নং ধুমঘাট এস এম সি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, যুগ্ন-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, আবুল কালাম মোড়ল, গাজী শহীদুজ্জামান, গাজী শাহ আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে স্বগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক, মৎস্যচাষি, স্থায়ী জেলে এবং পশুপালন খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকিতে কৃষিযন্ত্র, সার ক্রয়ের সুবিধা, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষিঋণ, সেচসুবিধাসহ মোট ১০ ধরনের সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar