1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৪ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত শখের বানু (৫৫) ওই গ্রামের জেকোর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শখের বানুর ছোট ছেলের স্ত্রী তাকে ঘরে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী পাশের একটি মাঠ থেকে তাকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, “নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar