1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পাহাড় কেটে অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

লোহাগাড়ায় পাহাড় কেটে অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
শনিবার (১৫ আগস্ট), রাত ১০টা ৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ইয়াছিন পাড়া এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড় কেটে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। শ্যালো মেশিনের সাহায্যে পানির তীব্র চাপে পাহাড়ের মাটি ধসিয়ে এই বালু সংগ্রহ করছে একটি প্রভাবশালী মহল। এতে প্রায় ১৬ একর পাহাড়ি ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে ইয়াছিন পাড়া এলাকায় দিন-রাত মাটি ও বালু কাটার কার্যক্রম চলছে। পাশের পোলং খাল থেকে পাইপের মাধ্যমে পানি এনে পাহাড়ের পাদদেশে প্রবাহিত করা হয়। পানির চাপে মাটি আলগা হয়ে নিচে জমা হলে তা সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র বিক্রি করা হচ্ছে।

পাহাড়ের পাদদেশ কেটে ফেলায় ভবিষ্যতে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রভাবশালী মহলের সঙ্গে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। সরকারি সম্পদ রক্ষায় তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাহাড় কাটা বন্ধ না হলে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে সতর্ক করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar