1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে মাদকের দ্বন্দ্বে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে মাদকের দ্বন্দ্বে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন / কালিয়াকৈর প্রতিনিধি
রবিবার (১৬ আগস্ট), সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিল চৌধুরীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছি উপজেলার আটাপড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন। আটক সাকিল চৌধুরী উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ট্রাক স্ট্যান্ড এলাকায় চার বন্ধু মিলে মাদক সেবন করছিলেন। এ সময় মাদকের লেনদেন নিয়ে আকাশের সঙ্গে বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিল ধারালো ছুরি দিয়ে আকাশের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। আকাশের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার বলেন, “প্রাথমিক তদন্তে মাদকের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হিজলতলী এলাকা থেকে সাকিলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar