1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ বাবা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ বাবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫০ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট), সকাল ১০টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা মেয়ের বিয়ের কেনাকাটার জন্য নিয়ে আসা ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। রোববার (১৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কাউতলী এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট রাসেলুর রহমান ও সার্জেন্ট শাহদাত হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। এ সময় তারা রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন এবং তা উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

এর কিছুক্ষণ পর ৬৫ বছর বয়সী মো. তাজুল ইসলাম নামের এক বৃদ্ধ কাউতলী এলাকায় এসে ব্যাকুলভাবে টাকা খুঁজতে থাকেন। বিষয়টি নজরে এলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তার সঙ্গে কথা বলেন। তাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসূলপুর এলাকায়।

তাজুল ইসলাম জানান, মেয়ের বিয়ের কেনাকাটার জন্য তিনি নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসেন। কাউতলী মোড়ে সিএনজি ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকার বান্ডিলটি অসাবধানতাবশত পড়ে যায়। এরপর থেকেই তিনি টাকাগুলো খুঁজছিলেন।

পুলিশ সদস্যরা তাজুল ইসলামের কাছে হারানো টাকার পরিমাণ ও নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার পূর্ণ মিল পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে ৫০ হাজার টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়।

হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাজুল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এ উদ্যোগকে দায়িত্বশীলতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। জেলা পুলিশ জানায়, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar