প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), বিকেল ৫টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যাত্রাপুর এলাকার মৃত রহমান তরফদারের ছেলে ফিরোজ তরফদার (৪২) এবং ফকিরহাট উপজেলার ঠিকরিপাড়া এলাকার মৃত শওকত হোসেনের ছেলে শফিকুল ইসলাম ওরফে বাবু (২৯)।
জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।